× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসিনার পতনের জন্য দোয়া করেছিলাম, তা কবুল হইছে : আ স ম রব

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৫ ২২:২৫ পিএম

আপডেট : ২৭ মার্চ ২০২৫ ২২:৫৪ পিএম

আ স ম আবদুর রব। প্রবা ফটো

আ স ম আবদুর রব। প্রবা ফটো

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম ফ্যাসিস্ট হাসিনার পতন না দেখে আমার মৃত্যু যেন না হয়, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। জুলাই ২৪-এ জালিম চলে গেছে, জুলুম রয়ে গেছে। স্বৈরাচারি কাজ বন্ধ হয়নি, চাঁদাবাজি বন্ধ হয়নি, ঘুষ-দুর্নীতি অত্যাচার বন্ধ হয়নি।

বৃহস্পতিবার (২৭ মার্চ) লক্ষ্মীপুরের রামগতি উপজেলা জেএসডি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতাদের সম্মানে রামগতি উপজেলার নিজ বাড়ির মাঠে ওই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। 

উপজেলা জেএসডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেএসডির জ্যেষ্ঠ সহসভাপতি মিসেস তানিয়া রব ও কেন্দ্রীয় জেএসডির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবদুল মোতালেব । 

এ সময় উপজেলা জেএসডির সাধারণ সম্পাদক লোকমান হোসেন ভাবলুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবি আবদুল্লাহ, জামায়াতে ইসলামী আমীর মাও,আবদুর রহিম, বরখেরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুনির চৌধুরী শামীম, গণঅধিকার পরিষদ নেতা রাজু আহমেদ ও উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মিনহাজুল ইসলাম রাজু।

আরো বক্তব্য রাখেন,জেএসডি নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন, আলমগীর হোসেন,বাবুল মেম্বার,স্বেচ্ছাসেবক পরিষত নেতা আবদুল্লাহ আল নোমান,যুব পরিষদ নেতা হান্নান হাওলাদার, জামাল মেম্বার,শ্রমিকজোট নেতা মো: ছিদ্দিক,জেএসডি ছাত্রলীগ নেতা আসিফুল ইসলাম রিয়াজ প্রমুখ

প্রধান অতিথির বক্তব্যে আ স ম আবদুর রব আরও বলেন, আমি আমার পরিবারের জন্য রাজনীতি করিনি, রাজনীতি করেছি গরীব, শ্রমিক মেহনতি মানুষের জন্য। অনেকে বলেন নির্বাচন চাই, নির্বাচন তো দিবে। নির্বাচিত সরকার তো ছিল, কিন্তু যারা মারা গেছে তাদের কি হবে? স্বৈরাচারের শেকড় মাটি থেকে স্বমূলে উচ্ছেদ করার জন্য আবার আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। 

তিনি বলেন,প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কি দেশ সংষ্কার করবে? নাকি সন্ত্রাসীরা যে লেজ রেখে গেছে, তারা যে টাকা পাচার করছে, সেগুলো সমাধান করবে। হাসিনা দেশটাকে ধ্বংস করে দিয়েছে, যেখানে হাত দিবেন দেখবেন কিছুই নাই। সব লুটপাট করে নিয়ে গেছে। সব কিছু নতুন করে শুরু করতে হবে। আমি ছোট ছোট বাচ্ছাদেরকে ধন্যবাদ জানাই, আমরা লক্ষ লক্ষ লোকে যেটা পারিনি, তারা সেটা গুলি অস্ত্র না ছুড়ে সে বিজয় অর্জন করেছে। তিনি আরো বলেন, আজকে কোন এমপি মন্ত্রী বাড়িতে নেই, কারন: তারা চুরি করেছে। আমরা বাড়িতে আছি, আমরা চুরি করিনি। 

ইফতার আয়োজনে অংশ নিয়েছেন উপজেলার গণমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, ছাত্র সংগঠন, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা