× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যারা আ.লীগের পুনর্বাসন চায়বে তাদেরকে শত্রু বলে গণ্য করা হবে : হাসনাত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৫ ২১:৫১ পিএম

আপডেট : ২৫ মার্চ ২০২৫ ১৭:০৬ পিএম

বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। প্রবা ফটো

বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। প্রবা ফটো

জাতীয় নাগরিক পার্টির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের শাসনামল ছিল আইয়ামে জাহেলিয়াতের সময়ের মতো। গুম, খুন, নিপীড়নসহ জাহেলি যুগের সকল অপকর্ম বিদ্যমান ছিল আওয়ামী জাহেলিয়াতের শাসনামলে। তাই আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করে চিরকালের মতো বাংলাদেশ থেকে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। 

তিনি বলেন, পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির সহাবস্থান থাকবে। কিন্তু যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়বে তাদেরকে শত্রু বলে গণ্য করা হবে। ৫ আগস্টের তারাই শত্রু, যারা আওয়ামী লীগকে বন্ধু বলে জ্ঞান করে।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মহিলা কলেজ মাঠে জাতীয় নাগরিক পার্টি কসবা উপজেলা শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি নেই উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ৫ আগস্ট বাংলাদেশ সেনাবাহিনী ছাত্র জনতার পাশে ছিল। এ অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীকে মানুষের বিরুদ্ধে অবস্থান না নিতে অনুরোধ জানান তিনি। 

হাসনাত আবদুল্লাহ বলেন, গত দেড় দশকে যে জুলুম হয়েছে, আমি-ডামি নির্বাচনের মাধ্যমে দিনের ভোট রাতে হয়েছে। সে সময় কোনো জেনারেল বা সচিবকে পদত্যাগ করতে দেখা যায়নি। তিনি আরও বলেন, পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে দিয়েছে, দেশের মানুষকে সঙ্গে নিয়ে সেসব প্রতিষ্ঠানগুলোকে জনমানুষের প্রতিষ্ঠানে পরিণত করা হবে।

এনসিপির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জনতাকে যাতে কেউ দাঁড় করিয়ে দিতে না পারে, সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে।

এ সময় তিনি আওয়ামী লীগের চালানো গণহত্যার বিচার কাজ কতটুকু এগিয়েছে তা স্পষ্ট করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। 

হাসনাত বলেন, একই সঙ্গে দেশ সংস্কারের রোডম্যাপ দেশের মানুষের সামনে স্পষ্ট করতে হবে। দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার না হলে ধরে নেওয়া হবে, এখনও দেশে আওয়ামী লীগের দোসররা সক্রিয় রয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার করে নাৎসি পার্টির মত আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে চিরকালের মত নিষিদ্ধ করতে হবে।

জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যসহ সকল শ্রেণির পেশার মানুষের সম্মানে এই ইফতার পার্টির আয়োজন করা হয়।

এতে মনিরুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জাতীয় নাগরিক পার্টি এনসিপির (দক্ষিণাঞ্চল) যুগ্ম  মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, দক্ষিণাঞ্চল সংগঠক ডাক্তার আশরাফুল ইসলাম সুমন, জিহান মাহমুদ, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, কসবা উপজেলা জামায়াতের নায়েবে আমির শিবলী নোমান প্রমুখ। 

এ সময় এনসিপি, বিএনপি, জামায়াতের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা