× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এতো কিছুর পরও আ’লীগের পরিবর্তনের কোনো লক্ষণ নেই : মঞ্জু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৫ ১৮:০২ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৫ ১৮:০৩ পিএম

সংবাদ সম্মেলনে কথা বলছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। প্রবা ফটো

সংবাদ সম্মেলনে কথা বলছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। প্রবা ফটো

এতবড় গণঅভ্যুত্থান ও বিপর্যয়ের পরও আওয়ামী লীগ এবং তার অন্ধ উগ্রবাদী সমর্থকদের শিক্ষাগ্রহণ ও পরিবর্তনের কোনো লক্ষণ নেই বলে মন্তব‍্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

দলের সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে রবিবার গভীর রাতে গ্রেপ্তার করার গুজব ছড়িয়ে উত্তেজনা তৈরীর প্রতিবাদে এবি পার্টি আয়োজিত জরুরী সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব‍্য করেন।

সোমবার (২৪ মার্চ) বেলা ২টায় বিজয় নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উল্লেখ‍্য রবিবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামীপন্থি বেশ কিছু ব্লগার দেশে জরুরি অবস্থা জারি হয়েছে, বিভিন্ন ডিভিশন থেকে ঢাকা অভিমুখে সেনাবাহিনীর সদস‍্যরা মুভ করছে এবং তারই সূচনা হিসেবে এবি পার্টির সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার ফুয়াদকে গ্রেপ্তার করা হয়েছে মর্মে গুজব ছড়ায়। রাতভর এ নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরী হয়। এরই প্রেক্ষাপটে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, ব‍্যারিস্টার ফুয়াদকে গ্রেপ্তার ও জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত সকল খবরই একটি সংঘবদ্ধ গোষ্ঠীর পরিকল্পিত অপপ্রচার। এরা সবাই পতিত আওয়ামী লীগের পেইড অন্ধ উগ্রবাদী সমর্থক। দেশকে অস্থিতিশীল করা, সেনাবাহিনী ও ছাত্র-জনতাকে মুখোমুখি করে একটি জটিল পরিস্থিতি তৈরি করা এবং সর্বোপরি গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে ঘুরে দাঁড় করানোর যে সুযোগ এসেছে তা নস‍্যাৎ করার জন্য এই চক্রটি কাজ করছে। এসব হাস‍্যকর প্রহসন ও বালখিল‍্য তৎপরতা শেখ হাসিনার মাথা থেকে আসা স্বাভাবিক উল্লেখ করে জনাব মঞ্জু বলেন, এতবড় গণঅভ্যুত্থান ও বিপর্যয়ের পরও শেখ হাসিনা-আওয়ামী লীগ এবং তার অন্ধ উগ্রবাদী সমর্থকদের শিক্ষাগ্রহণ ও পরিবর্তনের কোনো লক্ষণ নেই।

গণঅভ্যুত্থানকালীন ২০২৪ সালের ৫ আগস্ট এবি পার্টির বিক্ষোভ সমাবেশে দলের সাধারণ সম্পাদকের একটি পুরোনো বক্তব্যকে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক সময়ের বক্তব্য বলে চালিয়ে দিয়ে যে বিভ্রান্তি তৈরি করা হয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক দল ও নানা পক্ষের মধ্যে ব‍্যাপক অস্থিরতা চলছে। এ সময় সকল জনগণকে ধৈর্য্য ও ঐক্যবদ্ধতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এবি পার্টির ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, আমিনুল ইসলাম এফসিএ, আলতাফ হোসাইন, মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, কেন্দ্রীয় সহকারী স্বেচ্ছাসেবা বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন রমিজ, কেফায়েত হোসেন তানভীর, মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব আব্দুর রব জামিলসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা