× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচন কমিশনের সঙ্গে জাগপার বৈঠক অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৫ ১৩:১৬ পিএম

বৈঠক শেষে কথা বলেন জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া। প্রবা ফটো

বৈঠক শেষে কথা বলেন জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া। প্রবা ফটো

নির্বাচন কমিশনের সঙ্গে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানের নেতৃত্বে ছয় সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের বৈঠক হয়েছে।

সোমবার (২৪ মার্চ) বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এ বৈঠক হয়।

বৈঠকে জাগপা প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু। 

বৈঠক শেষে জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, ২০০৮ সালে জাগপার প্রাপ্ত নিবন্ধন ২০২১ সালে ফ্যাসিস্ট শেখ হাসিনার তৎকালীন ইসি অবৈধভাবে বাতিল করে। হাইকোর্টের আদেশে ৪ বছর পর গত ১৯ মার্চ আমরা আমাদের নিবন্ধন ফিরে পেয়েছি। আজ বৈঠকে ইসিকে সেই বিষয়ে অবগত করেছি। একই সাথে বাংলাদেশের গণতন্ত্রকামী এবং অনিবন্ধিত সকল রাজনৈতিক দলের জন্য নিবন্ধনের কঠিন নিয়ম সহজ করার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি।

তিনি বলেন, আমরা চাই আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং ভারতীয় হস্তক্ষেপমুক্ত হোক। আমরা আশা করি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান ইসি এ ব্যাপারে শক্ত ভূমিকা পালন করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা