প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫ ১৫:০৬ পিএম
ছবি: সংগৃহীত
গণতন্ত্রের চরিত্র হারিয়েছে, তাই গণপরিষদ ভোট নয়, সংবিধান সংশোধন দরকার বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ৭১ ও ২৪ কে এক পর্যায়ে আনা সমুচিত নয়।
রবিবার (২৩ মার্চ) দুপুরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এর আগে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কারের মতামত জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে জাতীয় পরিচয়পত্র ও সংসদীয় আসন পুনঃনির্ধারণ ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে রাখার ব্যাপারে মত দিয়েছে দলটি।
সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে গিয়ে লিখিত মতামত জমা দেয়।