× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ঢাকা অবরোধের হুঁশিয়ারি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ মার্চ ২০২৫ ১৩:৫০ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৫ ১৪:৪৬ পিএম

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার (২২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল শেষে অবস্থান নেন ওয়ারিয়র্স অব জুলাইয়ের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার (২২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল শেষে অবস্থান নেন ওয়ারিয়র্স অব জুলাইয়ের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে রাজধানী ঢাকাকে অবরোধের ঘোষণা দিয়েছে জুলাই আন্দোলনে আহতদের সংগঠন ওয়ারিয়র্স অব জুলাই।

শনিবার (২২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের নেতারা।

তারা বলেন, ‘আমরা যে ত্যাগ স্বীকার করেছি, আমাদের সহযোদ্ধারা যে জীবন দিয়েছে, তা ভুলে আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না। আহত শরীরের ক্ষত এখনো শুকায়নি, শহীদদের রক্তের দাগ এখনো মুছে যায়নি। তাই এ অন্যায় কখনোই মেনে নেওয়া যাবে না।’

রাজনৈতিক দলগুলোকে সতর্কবার্তা দিয়ে তারা বলেন, ‘সতর্ক হন, না হলে আরেকটি জুলাই আসবে। নিজেদের সংশোধন করুন, নইলে আওয়ামী লীগের পরিণতিই আপনাদের জন্য অপেক্ষা করছে।’

তারা আরও বলেন, ‘আমরা বুলেটের সামনে দাঁড়িয়েছি, হুমকিতে পিছু হটবো না। খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। জুলাই আন্দোলন শুধুমাত্র নির্বাচনের দাবিতে সীমাবদ্ধ ছিল না বরং বাকস্বাধীনতা, ন্যায়বিচার, সাম্য ও মানবিক মর্যাদার জন্য এ লড়াই। স্বাধীনতার এত বছর পরেও যেসব অধিকার জনগণ পায়নি, তা আদায় করতেই আমাদের সংগ্রাম চলবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা