× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনা মানবাধিকারের ওপর ছুরিকাঘাত : জামায়াত আমির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৫ ১৫:১৯ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ফটো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ফটো

মাগুরার শিশু ধর্ষণের ঘটনাকে মানবাধিকারের ওপর ছুরিকাঘাত বলে অভিহিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রবিবার (৯ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবে আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত শিক্ষক প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সমাজে নৈতিক শিক্ষার অভাবের কারণেই এমন ঘটনা ঘটছে। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনা মানবাধিকারের ওপর ছুরিকাঘাত স্বরুপ। জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে শিক্ষাব্যবস্থার সংস্কার করবে এবং ইসলামী চেতনার ভিত্তিতে নৈতিক শিক্ষা বিকশিত করবে।

তিনি আরও বলেন, সরকারি খরচে চলা অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা হচ্ছে না। শিক্ষকরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করলে সমাজ ও রাষ্ট্র তাদের দেখভালের দায়িত্ব নেবে।

শফিকুর রহমান বলেন, জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে সবার আগে শিক্ষা ব্যবস্থার সংস্কার করবে। নৈতিক শিক্ষাকে বিকশিত করার উদ্যোগ নেবে। ৯১ শতাংশ মুসলমানের দেশে শিক্ষা হতে হবে ইসলামী চেতনার শিক্ষা। এটি ছাড়া সমাজ ভালোভাবে চলবে না, সেটি প্রমাণিত। তাই বলতে চাই, ইনসাফভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ার জন্য এগিয়ে যেতে চাই।

জামায়াতের আমির বলেন, সরকারি খরচে চলা অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া হয় না। সরকারি প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষক বসে বসে বেতন নেন।

বর্তমানে সমাজের চাকা সৎপথে চলছে না উল্লেখ করে শিক্ষকতা পেশাকে নেশা হিসেবে গ্রহণ করার তাগিদ দেন তিনি। শিক্ষকরা তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করলে তাদের দেখভালের দায়িত্ব সমাজ ও রাষ্ট্র নেবে বলেও জানান তিনি।

জামায়াত আমির বলেন, আজকের শিক্ষকরা তাদের দাবি আদায়ের জন্য তাদের ছাত্রদের সামনেই আন্দোলন করছেন। কারণ শিক্ষকরা যাদের কাছে দাবি আদায়ের জন্য অনুরোধ করছেন, তারাই একদিন এই শিক্ষকদের ছাত্র ছিলেন। তাহলে কেন আজকে শিক্ষকদের তাদের ছাত্রদের সামনে অসহায়ের মতো হাত পাততে হচ্ছে।

তিনি বলেন, আপনি আজকে যত বড় সচিব, সেনা কর্মকর্তাসহ যেই হন না কেন, একদিন কিন্তু আপনারা এই শিক্ষকদের ছাত্র ছিলেন। তবে আজকে মানুষের মতো মানুষ না হয়ে এই দশার কারণ কি। কারণ একটাই শিক্ষাটা ভালো ছিল না। তাই সামনে এই শিক্ষাটাকে ঠিক করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রফেসর ড. এম কোরবান আলী। সঞ্চালনায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক এবিএম ফজলুল করিম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা