× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুপারিশ পর্যালোচনার পর মতামত দেবে ১২ দলীয় জোট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ মার্চ ২০২৫ ১৭:২৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জাতীয় ঐক্যমত্য কমিশন কর্তৃক প্রেরিত সুপারিশ সমূহ পর্যালোচনা করে মতামত দেবে বলে জানিয়েছে ১২ দলীয় জোট। শুক্রবার (৭ মার্চ) ১২ দলীয় জোটের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

জোটের প্রধান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে ১২ দলীয় জোটের অস্থায়ী কার্যালয়ে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের প্রেক্ষিতে দেশের সংবিধান, নির্বাচন, পুলিশ জনপ্রশাসন, বিচার, দুর্নীতির বিষয়ে সংস্কারের লক্ষ্যে গঠিত সংস্কার কমিটি কর্তৃক প্রেরিত সুপারিশ সমূহ নিয়ে প্রাথমিক আলাপ আলোচনা হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, জোটের পূর্ণাঙ্গ বৈঠকে সুপারিশ নিয়ে বিশদভাবে আলোচনা করা হবে। তবে নির্ধারিত সময়ে ঐকমত্য কমিশনের এ সব সুপারিশ পর্যালোচনা করে প্রতিবেদন প্রেরণ করা সম্ভব নাও হতে পারে। প্রাথমিকভাবে ঐকমত্য কমিশনের নিকট এক সপ্তাহ সময় বৃদ্ধির অনুরোধ জানানো হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন- জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা