× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই বিপ্লবে নির্দিষ্ট গ্রুপ ছাড়া সব ছাত্ররা বঞ্চিত হয়েছে : রাশেদ প্রধান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৫ ২১:২২ পিএম

জাগপা ছাত্রলীগ আয়োজিত বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতাদের সম্মানে ইফতার অনুষ্ঠান। প্রবা ফটো

জাগপা ছাত্রলীগ আয়োজিত বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতাদের সম্মানে ইফতার অনুষ্ঠান। প্রবা ফটো

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান বলেছেন, জুলাই বিপ্লবে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন নাই। তবে মনে রাখতে হবে তাদের সঙ্গে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, কলেজ এমনকি ইংলিশ মিডিয়াম পড়ুয়া ছাত্রদের ভূমিকাও ছিল অবিশ্বরণীয়। উল্লেখযোগ্যভাবে নারীদের উপস্থিতি ছিল আন্দোলনে। অথচ জুলাই বিপ্লবে ছাত্রদের ওই নির্দিষ্ট গ্রুপ ছাড়া সব ছাত্ররা বঞ্চিত হয়েছে। 

বৃহস্পতিবার (৬ মার্চ) শিশুকল্যাণ পরিষদ হলরুমে জাগপা ছাত্রলীগ আয়োজিত বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতারা সম্মানে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, জুলাই-আগস্টে বিপ্লব হয়েছে কিন্তু বিপ্লবী সরকার হয় নাই-সমস্যার সূত্রপাত সেখানে। এখন কে সরকার আর কে নতুন রাজনৈতিক দল- তাই মাঝে মাঝে বুঝতে সমস্যা হয়ে যায়। আপনারা ক্ষমতার কাতারে, জনতার কাতারে, সম্মানের কাতারে, প্রদর্শনীর কাতারে কোথাও আপনাদের নির্দিষ্ট গ্রুপ ব্যতীত অন্য ছাত্রদের স্থান দিতে পারলেন না? এই দৃষ্টান্ত অত্যন্ত দুঃখজনক এবং বৈষম্যমূলক।

জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জীবন আহমেদ অভির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামীন মোল্লা, ছাত্র আন্দোলন এনডিএম সভাপতি মাসুদ রানা জুয়েল, ইসলামী ছাত্র আন্দোলনের এজিএস খায়রুল আহসান মারজান, জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের দপ্তর সম্পাদক মুস্তাক আহমেদ, ভাসানী ছাত্র পরিষদের আহ্বায়ক মোশারফ হোসেন, নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক তরিকুল ইসলাম, মুসলিম ছাত্র ফেডারেশন সভাপতি মো. নুর আলম প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা