× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগের তুলনায় অনেকটা ভালো আছেন খালেদা জিয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ ১২:১০ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ফটো

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ফটো

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই ভালো বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এম জেড জাহিদ হোসেন।

সোমবার (৩ মার্চ) লন্ডনে এক ব্রিফিংয়ে তিনি জানান, খালেদা জিয়া তারেক রহমানের বাসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

তিনি বলেন, তিনি পুরোপুরি সুস্থ নন, তবে আগের যেকোনো সময়ের তুলনায় অনেকটা ভালো আছেন। চিকিৎসকদের সম্মতি পেলেই তিনি দেশে ফিরবেন।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন খালেদা জিয়া। তার আগের দিন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির পাঠানো রাজকীয় বিশেষ অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে লন্ডন যান তিনি। ২৫ জানুয়ারি চিকিৎসকদের ছাড়পত্র পেয়ে ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন।  

দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন খালেদা জিয়া।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা