× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা পাচ্ছি না : মির্জা ফখরুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩২ পিএম

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে সুস্পষ্ট নির্দেশনা পাচ্ছেন না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে বিএনপির বর্ধিত সভার স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘দেশের মানুষের অনেক আশা, ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালানোর পর দেশের পরিবর্তন আসবে। অতিদ্রুত জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে। তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবেন। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখছি, সে লক্ষ্যে আমরা সুস্পষ্ট নির্দেশনা পাচ্ছি না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা দেখেছেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি বিএনপিকে গণতন্ত্রের জন্য, জনগণের অধিকার আদায়ের জন্য কি পরিমাণ ত্যাগের মধ্য দিয়ে সংগ্রাম করতে হয়েছে।’ 

বিএনপির এ শীর্ষ নেতা বলেন, ‘দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, ক্রমান্বয়ে শিক্ষাঙ্গনগুলোতে। বিশেষকরে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ থাকছে না।’

অবিভক্ত বাংলায় যে সমস্ত বরেণ্য, বিজ্ঞানী, সাহিত্যিক, যারা বিশেষকরে পূর্ব বাংলায় জন্ম নিয়েছিলেন তাদের নাম কোনো কোনো বিশ্ববিদ্যালয় থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তুলেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমরা ফ্যাসিবাদকে তাড়িয়েছি, শেখ হাসিনাকে তাড়িয়েছি, আমরা এখন অপেক্ষা করছি। আমাদের দেশের জনগণের যে আশা-আকাঙ্ক্ষা, আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের যে স্বপ্ন- একটি আধুনিক, সমৃদ্ধ বাংলাদেশ রূপান্তরিত করবার, সেই গণতন্ত্রকে বিঘ্নিত করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য একটি মহল বিভিন্নভাবে চক্রান্ত করার চেষ্টা করছেন। বাইরে থেকেও চেষ্টা করা হচ্ছে। দেশের অভ্যন্তর থেকেও কিছু কিছু গোষ্ঠী ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।’

দলের এ বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রেখেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত হচ্ছে দলের বর্ধিত সভা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা