× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জানাকের চার পদ রেখে সব সেল বিলুপ্ত ঘোষণা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০১ পিএম

জানাকের চার পদ রেখে সব সেল বিলুপ্ত ঘোষণা

জাতীয় নাগরিক কমিটি (জানাক) রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। এতে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র ও মুখ্য সংগঠক ছাড়া জানাকের সব অর্গানোগ্রাম, নির্বাহী কমিটি, সেল ও সার্চ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১১তম সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জানাকের মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন রাজনৈতিক দলে যোগদানকারী সব কেন্দ্রীয় সদস্যের সদস্যপদ আগামী ২৮ ফেব্রুয়ারি দল ঘোষণার পূর্ব পর্যন্ত বহাল থাকবে। দল ঘোষণার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সদস্যের জানাক সদস্যপদ বাতিল বলে গণ্য হবে, তবে যারা দলে যোগ দেবেন না, তাদের সদস্যপদ বহাল থাকবে।

এছাড়া, আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র ও মুখ্য সংগঠক ২৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ১৫ দিন অনানুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন করবেন এবং তিন সদস্যের একটি ফোরাম পরবর্তী অর্গানোগ্রাম নির্ধারণ করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্র-জনতার অভ্যুত্থানের ধারাবাহিকতায় ২৮ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে, যা জানাকের ঐতিহাসিক দায়িত্ব সম্পন্ন করবে। দল গঠনের পর জানাক একটি সিভিল-পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে আর কোনো দল গঠনের উদ্যোগ নেবে না। তবে, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও জনগণের স্বার্থে জানাক সর্বদা সক্রিয় ভূমিকা পালন করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা