× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্যাসিস্ট সরকারের ভুল নীতিতে বেকারত্ব বেড়েছে : বাবর

হাওরাঞ্চল (নেত্রকোনা) প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৯ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, ফ্যাসিস্ট সরকারের ভুল নীতির কারণে দেশে বেকারত্ব বেড়েছে। আমরা সরকার গঠন করলে বেকারত্ব নিরসনে গুরুত্ব সহকারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবো।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে পাঁচটার দিকে মোহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বাবর বলেন, শুধুমাত্র আমি নই, পুরো দেশই এতোদিন জেল হাজতে বন্দী ছিল। দেশের মানুষের কোন স্বাধীনতা ছিলো না। খুনি হাসিনার নির্দেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার ছেলে কোকোর ওপর অস্বাভাবিক নির্যাতন চালানো হয়েছিল। যার প্রভাবে কোকো মৃত্যু বরণ করেন। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেড় যুগ ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। 

তিনি বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে তথ্য প্রকাশ করতে আমাকে অনেক চাপ দিয়েছে। এমনকি আমাকে অনেক নির্যাতনও করা হয়েছে। কিন্তু আমার ঈমানী শক্তির কারণে আমি কোন মিথ্যা তথ্য প্রকাশ করিনি। আমি আপনাদের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই। আপনাদের দোয়া ও ভোটে বিএনপি আবারও সরকার গঠন করবে বলে আমার বিশ্বাস। 

বাবর আরও বলেন, গত সাড়ে সতেরো বছর আমি কারাগারে ছিলাম। আপনাদের কাছে আমি আসতে পারিনি। 

দ্রব্যমূল্যের উর্ধগতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আমি জানি দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতি আপনাদেরকে চরম দুর্ভোগে ফেলেছে। আমরা আপনাদের সকল দুর্দশা দূর করতে চেষ্টা চালিয়ে যাব। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের ভুল নীতির কারণে দেশে বেকারত্ব বেড়েছে। আমরা সরকার গঠন করলে বেকারত্ব নিরসনে গুরুত্ব সহকারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবো।

উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্নায়েনের সভাপতিত্বে ও সদস্য সচিব টিপু সুলতান এবং পৌর বিএনপির সদস্য সচিব গোলাম রব্বানী পুতুলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নেত্রকোনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী, নেত্রকোনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান, ময়মনসিংহ-৮ আসনের সাবেক সংসদ সদস্য শাহ নূরুল কবীর শাহীন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আখম শফিকুল হক, জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র মাহাবুবুন্নবী শেখ, জেলা বিএনপির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদার, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম, পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খান (ভিপি জাহাঙ্গীর), পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিহির গোস্বামী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি গোলাম এরশাদুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন জীবন, পৌর যুবদলের আহবায়ক জহিরুজ্জামান খান রনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামিউল ইসলাম রাকিব প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা