× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর মৃত মানুষের ভোট চাই না : জয়নাল আবেদীন

নীলফামারী প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৫ পিএম

ছবি : ভিডিও থেকে নেওয়া

ছবি : ভিডিও থেকে নেওয়া

বিএনপির চেয়ারপার্সেনের উপদেষ্ঠা ও সাবেক বিরোধীদলীয় চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুক বলেছেন, ‘আমরা দিনের ভোট আর রাতে চাই না, আর মৃত ব্যক্তির ভোট চাই না, শেখ হাসিনার তৈরি করা আয়নাঘরও চাই না।’

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারীর শহীদ মিনার চত্বরে জেলা বিএনপির আয়োজনে এক জনসমাবেশে এসব কথা বলেন তিনি।

জয়নাল আবেদীন ফারুক বলেন, ‘আমরা বেগম খালেদা জিয়ার শেখানো লড়াইয়ে বিগত ১৬ বছরে পরাজিত হই নাই। পরাজিত হয়েছি পুলিশের বেনজিরের কাছে, পরাজিত হয়েছি হাসিনার আমলাদের কাছে।’

সাবেক বিরোধীদলীয় চীফ হুইফ বলেন, ‘বিএনপি নীতিগতভাবে পরাজিত হয় নাই। ২০১৪ সালের নির্বাচনে শেখ হাসিনা যদি তত্ত্ববধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিত তাহলে তাকে ভারতে আশ্রয় নিতে হতোনা।’

এছাড়া পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাকর্মী, রাতের ভোটের এসপি, ডিসিদেরও আইনের আওতায় আনার দারি জানান এই বিএনপি নেতা।

জনসমাবেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনশীল পর্যায়ে রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকারের সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক জহুরুল আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির রংপুর বিভাগীয় জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, সহ-সংগঠনিক সম্পাদক আধ্যাপক আমিনুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা