× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচিত সরকার ছাড়া সংস্কার হয় না : খন্দকার মোশাররফ

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০০ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া সংস্কার হয় না। তারপরও অন্তর্বর্তী সরকারের ওপর আমরা আস্থা রেখেছিলাম কিন্তু ছয় মাসে কিছুই করতে পারেনি তারা। 

বর্তমান অন্তর্বর্তী সরকার কোন সংস্কার করতে পারেনি। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ দ্রব্যমূল্য সহনীয় কিছুই করতে পারেনি। সব ক্ষেত্রেই আশাহত করেছে। এখন জাতীয় নির্বাচন ছাড়া আর কোন যুক্তি নেই তাদের। 

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে মুন্সীগঞ্জ শহরের পুরনো বাসস্ট্যান্ড চত্বরে জেলা বিএনপি আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, জাতীয়তাবাদী দল ছাড়া জনগণের আর কোন বিকল্প নেই। নির্বাচন হলে বিএনপিকেই নির্বাচিত করবে জনগণ। বিএনপি ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। জনগণ এতে ব্যাপক সারা দিয়েছে। যা আজকের জনস্রোতই অনেক কিছুর প্রামাণ করে।

দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের সময় যেসব দুস্কর্ম করেছে, আপনারা তা করবেন না, যা আগামী নির্বাচনে প্রভাব পরে।  

জেলা বিএনপির নব গঠিত কমিটির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার সভাপতিত্বে এবং সদস্য সচিব মহিউদ্দিন আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের নেতা মীর সরফত আলী সপুসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জের সব-কটি আসনেই ধানের শীষের প্রার্থীরা জয় লাভ করবে, এখানে আর অন্য কেউ ঢুকতে পারবে না ইনশাআল্লাহ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা