× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শহীদ আবু সাঈদকে স্মরণ রাখবে বিএনপি : আমিনুল হক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৫ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

শহীদ আবু সাঈদের রক্তের ওপর নতুন বাংলাদেশ দাঁড়িয়ে আছে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক। 

তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার মানুষের ভোটের অধিকার ও দেশকে স্বৈরাচারমুক্ত করতে শহীদ আবু সাঈদ নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিল। তার রক্তের ওপরেই আজ নতুন বাংলাদেশ দাঁড়িয়ে আছে। শহীদ আবু সাঈদকে স্মরণ রাখবে বিএনপি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে শহীদ আবু সাঈদ আন্ত:জেলা গোর্ল্ডকাপ ফুটবল ফাইনাল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, ফ্যাসিজম শেখ হাসিনার পতনের আগ মুহূর্তে জাতিকে একত্রিত করার যে কয়টি দৃশ্য রয়েছে তার মধ্যে রংপুরের শহীদ আবু সাঈদের বুক পেতে গুলি খাওয়ার দৃশ্যটি ছিল অন্যতম। দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের মানুষের ওপর স্বৈরাচার আওয়ামী সরকার জেল জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা গত ১৭ বছর যুদ্ধ করেছি এবং জুলাই আন্দোলনের মাধ্যমে এদেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করেছি।

বগুড়ার শিবগঞ্জ মোকামতলা ইউনিয়ন বিএনপি সভাপতি নূরে আলম মো. মামুন তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- বগুড়া জেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আক্তার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, ব্রিগেডিয়ার অব. ড. এ.কে.এম শামসুল ইসলাম, মহানগর উত্তর বিএনপির সদস্য ডা. কবির আহমেদ রিয়াজ, ইব্রাহিম খলিল, ঢাকার মিরপুর সিটি ক্লাবের সভাপতি তারেক আল-মামুন, বগুড়া জেলাবিএনপি সহসভাপতি মীর শাহে আলম, যুবদল ঢাকা মহানগর পল্লবী থানা সভাপতি নূর সালাম প্রমুখ। 

ফাইনাল খেলায় জয়পুরহাট জেলা বনাম নীলফামারী জেলার মধ্যকার খেলায় ২-১ গোলে জয়পুরহাট জেলা জয়লাভ করে। 

এর আগে তিনি এক বৃক্ষরোপণ কর্মসূচিতে ও অংশ নেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা