× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেন্দ্রীয় শহীদ মিনারে বিজেপির শ্রদ্ধা নিবেদন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৯ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫৯ পিএম

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস মাতাব্বরসহ নেতাকর্মীরা। প্রবা ফটো

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস মাতাব্বরসহ নেতাকর্মীরা। প্রবা ফটো

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন দলটির নেতাকর্মীরা।

এ সময় কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস মাতাব্বর বলেন, ‘গত ১৭ বছর একুশের চেতনাকে ভূলুন্ঠিত করা হয়েছে। বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা, গণতন্ত্র, ভোটাধিকার হরণসহ জনগণকে নানাভাবে অধিকারহীন করে রাখা হয়েছে। চব্বিশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে। এখন দরকার জনগণকে দেশের মালিকানা ফেরত দেওয়া। এজন্য সবার আগে জনগণকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই কেবল সংস্কারের বৈধতা অধিকার রাখেন। জনগণের ভোটাধিকার হরণের অর্থ হলো ফ্যাসিজম কায়েম করা। আর তা হবে শত শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা।’

তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি শুধু মাতৃভাষা প্রতিষ্ঠার দিনই নয়, আমাদের স্বাধিকার, স্বাধীনতা ও মুক্তির প্রথম সংগ্রামের দিন। মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করে ভাষা শহীদেরা আত্মত্যাগের যে গৌরবদীপ্ত দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তা আমাদের অনুপ্রাণিত করেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা