× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুবসমাজের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন শেখ হাসিনা : শামা ওবায়েদ

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৪ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৪ পিএম

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শামা ওবায়েদ। প্রবা ফটো

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শামা ওবায়েদ। প্রবা ফটো

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবসমাজকে বিপদের মুখে ঠেলে দিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের ধুতরাহাটি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘আওয়ামী লীগ যুবসমাজের হাতে মাদক তুলে দিয়েছিল। শেখ হাসিনার বিনা ভোটের এমপিরা মাদকের ব্যবসা করেছে। সেই মাদক সেবন করে আমাদের যুব ও ছাত্রসমাজ ধ্বংস হয়ে গেছে। তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে সাধারণ নিরাপরাধ মানুষকে গুলি করে মেরেছে। আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে এটাই পার্থক্য। আওয়ামী লীগ দেয় অস্ত্র-মাদক আর বিএনপি দেয় বই-কলম।’

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করছে আর ১৭ কোটি মানুষ একটি ভালো নির্বাচনের দিকে তাকিয়ে আছে। যুবসমাজের কেউ এখন পর্যন্ত প্রথমবারের মতো ভোট দিতে পারে নাই। গত ১৫ বছরে ভোট দিতে পারে নাই আমাদের মা-বোনেরা।’

এ সময় তিনি ধুতরাহাটি উচ্চ বিদ্যালয়কে আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন।

এতে সভাপতিত্ব করেন, নগরকান্দা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহিদ হোসেন মোল্যা। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাফি বিন কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, নগরকান্দা থানার ওসি মো. সফর আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, আশরাফ মুন্সী প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা