× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারারুদ্ধ এটিএম আজহারের মুক্তি চায় জামায়াতে ইসলামী

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৪ পিএম

কারারুদ্ধ এটিএম আজহারের মুক্তি চায় জামায়াতে ইসলামী

কারারুদ্ধ মজলুম জননেতা এটিএম আজহারের মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করতে বিশেষ দায়িত্বশীল সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে নগরীর দেওয়ানবাজারে বাংলাদেশ ইসলামিক একাডেমির (বিআইএ) চট্টগ্রাম মহানগরী জামায়াতের মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে এটিএম আজহারের মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, আগামী মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে মজলুম জননেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারের মুক্তির দাবিতে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এতে দলে দলে যোগ দিয়ে সমাবেশ সফল করার আহ্বান জানান তারা।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তারা আরও বলেন, সম্পূর্ণ মিথ্যা ও সাজানো মামলায় প্রাণদণ্ডে দণ্ডিত করে দীর্ঘদিন ধরে কারারুদ্ধ করে রাখা হয়েছে জননেতা এটিএম আজহারকে। স্বৈরাচার আওয়ামী লীগ পালাতে বাধ্য হলেও তাকে মুক্তি দেওয়া হয়নি।

অনতিবিলম্বে মজলুম জননেতা এটিএম আজহারকে মুক্তি দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, নগর জামায়াতের নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, সাংগঠনিক সম্পাদক ডা. এ কে এম ফজলুল হক, কর্মপরিষদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মমতাজুর রহমান, কোতোয়ালী থানা আমীর মুহাম্মদ আমির হোসাইন, কর্মপরিষদ সদস্য আবু বক্কর ছিদ্দিক, হামেদ হাসান এলাহী, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি তানজির হোসেন জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা