× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্নীতি-দুঃশাসনের প্রতিবাদে বাম জোট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২২ ২০:৩৪ পিএম

আপডেট : ০২ ডিসেম্বর ২০২২ ২০:৫২ পিএম

রাজধানীতে বাম জোটের প্রতিবাদ সমাবেশ। ছবি : প্রবা

রাজধানীতে বাম জোটের প্রতিবাদ সমাবেশ। ছবি : প্রবা

দেশে দুর্নীতি ও দুঃশাসনের প্রতিবাদে সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। সমাবেশে রেশনিং ও ন্যায্যমূল্যের দোকান চালু, পাচারের টাকা ফেরত, খেলাপি ঋণ উদ্ধার, জ্বালানি তেল, বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানান জোটের নেতারা।

শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে একটি গণমিছিল পল্টন থেকে বিজয় নগর, শান্তিনগর মালিবাগ হয়ে মৌচাকে গিয়ে শেষ হয়।

সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘দেশের অর্থনীতি চরম বিপর্যয়ে। জননিরাপত্তা নেই। দ্রব্যমূল্য মানুষের জীবনে দুর্বিষহ পরিস্থিতি তৈরি করছে। সব ক্ষেত্রে সরকার ব্যর্থ। মানুষের কথা বলার অধিকার নেই, সংবাদ মাধ্যমকে ভীতির ভেতর কাজ করতে হচ্ছে।’

সরকার কারসাজি করে আবার ক্ষমতায় বসার ছক কষছে মন্তব্য করে তিনি বলেন, ‘দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হলে তাতে মানুষ ভোট দিতে পারবে না। আমরা সে কারণে নির্বাচনের সময় তদারকি সরকার চাই। সংসদ বহাল থাকলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে না। টাকার খেলা, পেশীশক্তি, কারসাজি, নির্বাচনি প্রচারে ধর্মের ব্যবহার বন্ধ না হলে ভোটের পরিবেশ থাকবে না।’

বাম জোটের অন্য নেতারা জানান, সরকারের লুটপাটের কারণে বিদ্যুৎ খাতে বিপর্যয় হয়েছে। দায় চাপানো হচ্ছে সাধারণ মানুষের ওপর। গণশুনানি ছাড়া গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর অনৈতিক সিদ্ধান্ত নিচ্ছে সরকার। বামপন্থীদের লড়াই ভোটাধিকারের জন্য, ভাতের জন্য, মজুরির জন্য, মর্যাদার জন্য।

বাম জোটের ঢাকা মহানগর সমন্বয়ক ডা. সাজেদুল হক রুবেলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, বাসদ নেতা খালেকুজ্জামান লিপন, কমিউনিস্ট লীগের নজরুল ইসলাম, বাসদ (মার্ক্সবাদী) নেতা ডা. জয়দীপ ডট্টাচার্জ, বিপ্লবী গনতান্ত্রিক পার্টির নেতা শহিদুল ইসলাম সবুজ, সিপিবি নেতা জলি তালুকদার, সমাজতান্ত্রিক আন্দোলনের নেতা মোদাচ্ছের হোসেন বাবুল প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা