× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ হাসিনা দেশকে অস্থিতিশিল করলে দায় ভারতের : মামুনুল হক

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০৬ পিএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০৬ পিএম

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। প্রবা ফটো

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। প্রবা ফটো

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, শেখ হাসিনা যদি আবারও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং দেশে অস্থিতিশিলতা তৈরি করে তাহলে এর দায় ভারতকেও নিতে হবে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে এডওয়ার্ড কলেজ মাঠে খেলাফত মজলিস জেলা শাখার উদ্যােগে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

ছাত্র-জনতার বিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

মামুনুল হক বলেন, ভারতের মাটিতে বসে ভারতের প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ থেকে পলায়নকারী স্বৈরাচারি শেখ হাসিনা বাংলাদেশের অভ্যান্তরে বিশৃঙ্খলা তৈরি করার জন্য বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ণ বক্তব্য দিচ্ছে। তার বক্তব্যের কারণে নতুন করে আবার বাংলাদেশে অস্থিতিশিলতা তৈরি হয়েছে। এর দায় শেখ হাসিনা আর তার দলের শুধু নয়, বরং রাষ্ট্র হিসেবে ভারতকের ওপরেও বর্তায়।

সংগঠনটির পাবনা জেলার আহ্বায়ক মুফতি ওয়ালী উল্লাহ্'র সভাপতিত্বে আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দীন আহমদ, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা