× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লেবার পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার জিডি

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২২ ১৬:২৩ পিএম

আপডেট : ০৯ আগস্ট ২০২২ ১৬:২৮ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ফুয়াদ হোসেন শাহাদাত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের ছাত্র ও বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। 

মোস্তাফিজুরের বিরুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১৯৭৫ সালের ১৫ আগস্টের বিভীষিকাময় ঘটনার বিষয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ তুলেছেন ফুয়াদ।

রাজধানীর শাহবাগ থানায় গতকাল সোমবার তিনি এ অভিযোগ করেন। পুলিশ অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করেছেন।

জিডিতে ফুয়াদ হোসেন বলেছেন, ‘গত রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে বসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি ও তার পরিচিত কনিষ্ঠ শিক্ষার্থী মিজানুর রহমান লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের একটি অনুষ্ঠানের বক্তব্যের ভিডিও দেখেন। ওই ভিডিওতে মোস্তাফিজুর বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১৯৭৫ সালের ১৫ আগস্টের বিভীষিকাময় ঘটনার বিষয়ে কুরুচিপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন, যা ইতিহাসবিকৃতি ও রাষ্ট্রদ্রোহের শামিল। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় মানুষ প্রতিবাদ করে। মোস্তাফিজুর রহমানের ওই বক্তব্য সরকার, রাষ্ট্র ও বাংলাদেশের প্রতিটি নাগরিককে চরমভাবে হেয়প্রতিপন্ন ও মানহানি করে।’

এ অভিযোগের বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বলেন, অভিযোগটি জিডি হিসেবে গ্রহণ করে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে। তাদের মতামত ও পুলিশ সদর দপ্তরের অনুমোদন সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রবা/রাই


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা