× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৯ বছর পর নিজের জাতীয় পরিচয়পত্র নিলেন সালাউদ্দিন আহমেদ

পেকুয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ০০:৩২ এএম

 পেকুয়া উপজেলা নির্বাচন কার্যালয় থেকে নিজের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেন সালাহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

পেকুয়া উপজেলা নির্বাচন কার্যালয় থেকে নিজের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেন সালাহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

৯ বছর পর জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) নিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পেকুয়া উপজেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে তিনি নিজের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেন।

এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিমসহ উপজেলার প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন ব্যবস্থার সংস্কার জরুরি। সেই সঙ্গে সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে জোরাল ভূমিকা রাখার পরামর্শ দেন তিনি। 

দুই দিনের সফরে কক্সবাজার গিয়ে সালাহউদ্দিন আহমদ অংশ নেন বেশ কয়েকটি অনুষ্ঠানে। এদিন দুপুরে পেকুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের বার্ষিক অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে শিক্ষার মানোন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। এরপর তিনি আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে এ খেলা শুরু হয়। বিকালে তিনি পেকুয়ার মগনামায় আজিজিয়া মাদ্রাসা জামে মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন এবং সুধী সমাবেশে যোগ দেন। দীর্ঘ এক যুগের বেশী সময় পর নিজ এলাকায় মানুষের সাথে কথা বলতে পেরে অনেকটা আবেগে আপ্লুত হয়ে পড়েন বিএনপির এই নেতা।

সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি গণতান্ত্রিক দেশের মানুষের অধিকারের জন্য মানুষকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, এমন জনপ্রতিনিধি নির্বাচন করুন যিনি দেশ এবং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা