× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়াশিংটনে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ফখরুল-খসরু, আমন্ত্রিত তারেক রহমানও

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০০ পিএম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৪ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিতে রবিবার (২ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আমন্ত্রিত রয়েছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

শায়রুল কবির বলেন, ‘আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটনে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী রবিবার সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আমন্ত্রিত রয়েছেন। তবে তিনি অনুষ্ঠানে যোগ দেবেন কি না বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

গত ১০ জানুয়ারি ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিএনপির প্রতিনিধিদলকে আমন্ত্রণ  জানানো হয়। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট একটি বার্ষিক অনুষ্ঠান, যা মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত হয়। এটি সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসি’তে অনুষ্ঠিত হয়। প্রার্থনা এবং আন্তঃধর্মীয় সংলাপের মাধ্যমে রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের একত্র করার প্ল্যাটফর্ম এটি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা