× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদত্যাগের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি : উপদেষ্টা নাহিদ

প্রবা প্রতি‌বেদক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫ ২১:০০ পিএম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫ ২৩:০৮ পিএম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বৃহস্পতিবার বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বৃহস্পতিবার বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

নতুন রাজনৈতিক দল গঠন ও উপদেষ্টার পদ থেকে পদত্যাগের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘এমন কোনো সিদ্ধান্ত নিলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীর তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ ও আহত সাংবাদিক এবং অসুস্থ–অস্বচ্ছল সাংবাদিকদের কল্যাণ অনুদান এবং সাংবাদিকদের সন্তানদের বৃত্তির চেক বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

একটি দৈনিক পত্রিকায় উপদেষ্টা নাহিদ ও আসিফের পদত্যাগের কথা জানিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, ‘প্রতিবেদনটি আমার নজরে এসেছে, সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখেছি। পত্রিকা আসলে কোন উৎস থেকে এটা করেছে, সেটা পরিষ্কার করেনি।’

তিনি বলেন, ‘এ ধরনের (পদত্যাগের) সিদ্ধান্ত এখনও হয়নি। যদি হয় তাহলে আমরা নিজেরাই বলব। রাজনৈতিক দলে অংশগ্রহণের পরিস্থিতি হলে, আমরা সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে সেটা আনুষ্ঠানিকভাবেই বলব।’

প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদ সমূলে উৎপাটন করতে বিদ্যমান রাষ্ট্রকাঠামোর আমূল সংস্কারের ভিত্তি গড়ে দিয়ে যেতে চায়।’

উপদেষ্টা বলেন, ‘বিদ্যমান কাঠামো থেকে গেলে যে সরকারই আসুক, ফ্যাসিবাদ তৈরি হওয়ার সম্ভাবনা থেকে যাবে। আমরা তা হতে দেব না। রাষ্ট্র সংস্কার এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এর জন্য সময় লাগবে। সেই কাঠামো তৈরি হবার পর যে সরকারই আসুক, তারা কাঠামোকে ধরে রাখবে।’

তিনি আরও বলেন, ‘আন্দোলনে আমরা ধাপে ধাপে এগিয়েছি। কোটা সংস্কার, নির্যাতন ও হত্যার বিচার এবং ফ্যাসিবাদের বিচার করতে হবে। এ সকল ঘটনার আসামি শেখ হাসিনার অবশ্যই বিচার করা হবে। দমন-পীড়ন নয় বরং বিচারের মাধ্যমে দেশে ন্যায় প্রতিষ্ঠা করা হবে।’

সচেতন ও বস্তুনিষ্ঠভাবে কাজ করার জন্য গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আমরা একটি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছি। এ সময়ে বাংলাদেশকে নিয়ে বিভিন্নভাবে অনেকে ভ্রান্ত বা ভুল তথ্য দিয়ে ষড়যন্ত্র করছে। তারা বলছে আমাদের গণমাধ্যম স্বাধীন নয়। সরকারের ওপর থেকে আপনাদের ওপর কোনো ধরনের চাপ নেই। আপনারা সত্যটা প্রচার করুন।’

জুলাই আগস্টে শহিদদের প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানিয়ে তথ্য সচিব মাহবুবা ফারজানা বলেন, ‘আন্দোলনে শহিদ ও আহতদের কাছে আমাদের অনেক ঋণ রয়েছে। সেইসঙ্গে বিগত ১৭ বছরে সাংবাদিক ভাইয়েরা যারা শত লোভের প্ররোচনা সত্ত্বেও ন্যায় ও সত্যের সাথে থেকেছেন তাদের প্রতি আমরা ঋণী।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহিদ সাংবাদিক মো. মেহেদী হাসান, মো. শাকিল হোসেন, আবু তাহের মোহম্মদ তোরাব, সোহেল আখঞ্জি, তাহির জামান প্রিয় ও প্রদীপ কুমার ভৌমিকের পরিবারের সদস্যরা এবং অনুদান প্রাপ্ত সাংবাদিক পরিবারের সদস্যরা।

অনুষ্ঠান শেষে তথ্য উপদেষ্টা উপস্থিত অনুদানপ্রাপ্ত সকলের হাতে চেক তুলে দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা