× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫

পাবনা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫ ২১:২৯ পিএম

আতাইকুলা থানা। ছবি: সংগৃহীত

আতাইকুলা থানা। ছবি: সংগৃহীত

পাবনার আতাইকুলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মশাল মিছিল বের করে নাশকতা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ জানুয়ারি) ভোর থেকে দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বিকালে আদালতের মাধ্যমে তাদের পাবনা কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া ক্যাম্প পাড়ার বাসিন্দা ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাওন রেজা খান, চরতারাপুরের নতুন টাটিপাড়ার বাসিন্দা ও চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম এবং শ্রীকোল এলাকার বাসিন্দা ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম, তপু রায়হান ও শাকিল মৃধা।

আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৮টার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা আতাইকুলার সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল বাজার থেকে একটি মশাল মিছিল বের করে নতুন ব্রিজ এলাকায় গিয়ে শেষ করে। এ ঘটনার পর পুলিশ শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে। 

আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মশাল মিছিল বের করে এলাকায় নাশকতা সৃষ্টির পাঁয়তারা করে। এর পর বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে মামলা নথিভুক্ত করে তাদের পাবনা কারাগারে পাঠানো হয়েছে। নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা