× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারেক রহমানের দেশে ফেরা গণদাবিতে পরিণত হয়েছে : এ্যানি

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫ ১৫:০৫ পিএম

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫ ১৯:১২ পিএম

লক্ষ্মীপুরে মঙ্গলবার ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : প্রবা

লক্ষ্মীপুরে মঙ্গলবার ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি : প্রবা

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘স্থিতিশীলতার জন্য বাংলাদেশে স্বাভাবিক রাজনীতি, সামাজিক সুন্দর পরিবেশ ও অর্থনৈতিক শৃঙ্খলা দরকার।দ্রব্যমূল্যের যেন ঊর্ধ্বগতি না হয় এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ সবকিছু মিলেই ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়তে হবে।'

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর কলেজ রোড ক্রীড়া সংঘ আয়োজিত মরহুম আরাফাত রহমান স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ্যানি বলেন, ‘বিগত সরকার দেশটাকে পেছনের দিকে নিয়ে গেছে। সেখান থেকে উদ্ধার পেতে হলে একদিকে সংস্কার প্রয়োজন, আরেকদিকে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন। একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা তাকিয়ে আছি। বিএনপি মৌলবাদী দল নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের স্থপতি। এই যুগের মডারেট সংগঠন হল বিএনপি।’ 

তিনি বলেন,  ৫ আগস্টের পর দেশে রাজনৈতিক গুণগত পরিবর্তন হয়েছে। এখন দেশের মানুষ চায় রাজনৈতিক নেতৃত্বের গুণগত পরিবর্তন। তারেক রহমানের দেশে ফেরা গণদাবিতে পরিণত হয়েছে। মানুষ তার কথা ও কাজের ওপর ভরসা করেন। রাষ্ট্রনায়ক হিসেবে তারেক রহমানের বিকল্প বিএনপিসহ কোন দলেই নেই। তারেক রহমান ডুপ্লিকেট জিয়াউর রহমান। যে পথে জিয়াউর রহমান হেঁটেছেন সেই পথে তারেক রহমান হাঁটছেন।’ 

জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী কামরু, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক নিজাম উদ্দিন, জেলা শ্রমিক দলের সভাপতি এম এ হাসেম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুর রব শামীম ও মহসিন কবীর স্বপন।

কলেজ রোড ক্রীড়া সংঘের উপদেষ্টা মাহবুব আলম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রাজু, আব্দুল্লাহ আল খালেদ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা