× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন করে ভ্যাট আরোপে বাড়বে ভয়াবহ সংকট : ইনসানিয়াত বিপ্লব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫ ১৭:৫৮ পিএম

গুলশান কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান ইমাম হায়াত। প্রবা ফটো

গুলশান কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান ইমাম হায়াত। প্রবা ফটো

ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান ইমাম হায়াত বলেছেন, নতুন করে ভ্যাট আরোপে প্রতিটি পরিবার ভয়াবহ সংকটে পড়বে। 

শনিবার (১৮ জানুয়ারি) দলটির ঢাকা গুলশান কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইমাম হায়াত বলেন, দ্রব্যমূল্যের অসহনীয় উর্ধ্বগতি ও নজিরবিহীন মূল্যস্ফীতির মধ্যে জনজীবনে চরম আর্থিক সংকটের মধ্যে নতুন করে ভ্যাট আরোপ প্রতিটি পরিবার ভয়াবহ সংকটে পড়বে। অতিরিক্ত ভ্যাট আরোপ অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনায় ব্যর্থতা ও অর্থনীতি ব্যবস্থাপনায় ধ্বংসাত্মক পদক্ষেপ এবং জনগণের ওপর বিবেকহীন জুলুম বলেও মনে করেন তিনি।

দেশ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় সকল দিকে ধ্বংসাত্মক বিপর্যয়ের মধ্যে পড়েছে উল্লেখ করে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান বলেন, ক্ষমতাসীনদের প্রতিহিংসামূলক জনবিরোধী পদক্ষেপের কারণে শ শ কলকারখানা শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়েছে। এতে লাখ লাখ কর্মজীবী চাকরিচ্যুত ও তাদের পরিবার ধ্বংসের মধ্যে পড়েছে।

তিনি বলেন, নতুন করে অতিরিক্ত ভ্যাট-ট্যাক্স বৃদ্ধির ফলে প্রতিটি পণ্যের দাম আরও বৃদ্ধি পাবে। এর কারণে ভয়ঙ্কর আকার ধারণ করবে চুরি, ডাকাতি ও অরাজকতা। জনগণকে মানবতার রাজনীতির ভিত্তিতে মানবতার রাষ্ট্রের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ইমাম হায়াত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা