× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংস্কারের নামে বিলম্ব না করে দ্রুত নির্বাচন দিন : মান্না

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫ ১৫:১৯ পিএম

জাতীয় প্রেসক্লাবের মানিক মিয়া হলে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। প্রবা ফটো

জাতীয় প্রেসক্লাবের মানিক মিয়া হলে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। প্রবা ফটো

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জ্ঞানসমৃদ্ধ মূল্যবোধের দেশ গড়তে অজস্র মানুষ রক্ত দিয়েছে, সেটা বৃথা যেতে দিবেন না। সংস্কারের নামে বিলম্ব না করে দ্রুত নির্বাচন দিন।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের মানিক মিয়া হলে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সমবায় দল-কেন্দ্রীয় কমিটির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মান্না বলেন, বাংলাদেশের রাজনীতিতে সমালোচনার সংস্কৃতি নেই। চীনের মাও সেতুং তার রাজনৈতিক জীবনের ৭০ ভাগ বিপ্লবের পক্ষে কাজ করেছেন, আর ৩০ ভাগ বিপ্লবের বিপক্ষে। ১৫ বছরের সংগ্রামকে অস্বীকার করে ১৫ দিনের সংগ্রামকে বড় করে অন্যদের অবদানকে ছোটো করে ফেললে ভালো কিছু বয়ে আনবে না।

তিনি জানান, শেখ মুজিব বাংলাদেশের জনগনের সামনে স্বাধীনতার কোনো দিকনির্দেশনা দেননি। তার ৭ মার্চের ভাষনে ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’ কথাটি ব্যতীত বাকি কথাগুলো পাকিস্তানিদের সাথে আলোচনা মীমাংসা আর তাদের ব্যরাকে যাবার অনুরোধেই সীমাবদ্ধ ছিল, ভাষণে স্পষ্টত কোনো দিকনির্দেশনা ছিলো না। 

আলোচনা সভায় জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি নূর আফরোজ বেগম জোতি বলেন, জিয়াউর রহমান সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম যোগ করেছিলেন, কৃষকদের কষ্ট লাঘবে খাল খনন কর্মসূচি নিয়েছিলেন, দেশ ও মানুষের কথা তুলে ধরতে সংবাদপত্রে স্বাধীনতা দিয়েছিলেন। তার অবদান কখনো ভুলবার নয়। 

জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি অধ্যাক্ষ নূর আফরোজ বেগম জোতি ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি উপদেষ্টা চেয়ারপারসন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপি উপদেষ্টা চেয়ারপারসন হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ লেবারপার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতা লায়ন মোহাম্মদ ফারুক রহমান,ভাষানী পরিষদের নেতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রফিকুল ইসলাস রিপন, ওলামায়া দলের কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা