× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে যুবলীগ নেতার পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫ ১৯:০০ পিএম

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫ ১৯:৪৫ পিএম

গুরুতর আহত বরিশাল মহানগর যুবলীগের ২১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার সাচিব রাজীব। প্রবা ফটো

গুরুতর আহত বরিশাল মহানগর যুবলীগের ২১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার সাচিব রাজীব। প্রবা ফটো

বরিশাল মহানগর যুবলীগের ২১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার সাচিব রাজীবকে কুপিয়ে পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। হামলায় তার দুই পা, হাত ও বুক কুপিয়ে জখম করা হয়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে নগরীর গোরস্থান রোড এলাকায় এ ঘটনা ঘটে।

তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্বাস্থ্যের অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহত রাজিব গোরস্থান রোড কাছেমাবাদ খানকা এলাকার বাসিন্দা মৃত নজরুল ইসলামের ছেলে ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ ফারুক শামীমের অনুসারী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজীব রাতে বাজার নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় পেছন থেকে অস্ত্রধারী দুই যুবক এসে এলোপাতাড়ি কুপিয়ে পায়ের রগ কেটে দেয়।

রাজীবের বোন শাহীনা আজমিন জানান, স্থানীয় বাচ্চু নামে এক ব্যক্তির সঙ্গে তার ভাইয়ের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ রয়েছে। এর জেরে বাসায় ফেরার পথে বাচ্চুসহ অজ্ঞাত আরও একজন তার ভাইকে নির্মমভাবে কুপিয়েছে। তার অবস্থা এখন আশঙ্কাজনক।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে রাজীবকে ধাওয়া করে। পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। রাজীবের দুই পা হাত ও বুক কুপিয়ে জখম করা হয়েছে। জড়িতদের  গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা