× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বর্তমান দেশে রিজার্ভ ৪৯ বিলিয়ন ডলার : হানিফ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২২ ১৯:৫৮ পিএম

চট্টগ্রাম ও কক্সবাজারে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। ছবি: প্রবা

চট্টগ্রাম ও কক্সবাজারে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। ছবি: প্রবা

বিএনপি বিদ্যুৎ ও রিজার্ভ নিয়ে মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, বিএনপি মিথ্যাবাদী দল। বিভিন্ন সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দেশের বিদ্যুৎ ও রিজার্ভ নিয়ে মিথ্যাচার করেই যাচ্ছেন। অথচ দেশে বর্তমানে রিজার্ভ আছে ৪৯ বিলিয়ন ডলার। 

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম ও কক্সবাজারে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। 

আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে এবং ৭ ডিসেম্বর কক্সবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসমাবেশ উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের সভাপতিত্বে চট্টগ্রাম বিভাগের সকল ইউনিটকে নিয়ে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।  

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি এলাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সভায় মাহবুবুল আলম হানিফ বলেন, মির্জা ফখরুল এখন মিথ্যা শেখানোর শিক্ষক। তারা জ্বলন্ত ল্যাম্প পোস্টের নিচে হারিকেন হাতে নিয়ে বিদ্যুৎ সংকটের মিছিল করে। তাদের নেতারা শিশু বক্তা মাদানির মত হুঁশ হারিয়ে ফেলছেন। বিএনপির আমলে বিদ্যুৎ উৎপাদনের বিপর্যয় ঘটেছে। অথচ শেখ হাসিনার সরকার দেশের শতভাগ মানুষকে বিদ্যুতের আওতায় আনা হয়েছে। বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি পেয়েছে।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্বে মন্দা সৃষ্টি হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, আমরা এ সমস্যা কাটিয়ে উঠবো। বিএনপি ক্ষমতায় থাকাকালীন দেশের কোনো উন্নয়ন করতে পারেনি। তাই তারা দেশের উন্নয়ন অগ্রগতি চায় না। বিএনপির আমলে রিজার্ভ ছিল মাত্র সাড়ে ৩ বিলিয়ন ডলার। বিএনপির জামায়াতের মিথ্যাচারে বিভ্রান্ত হবেন না। যতদিন শেখ হাসিনা আছে ততদিন দেশের মানুষের কোনো চিন্তার কারণ নেই।

 যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর শাহিন, মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি, সাহদাত তসলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক বদিউল আলম বদি ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, সহিদুল হক রাসেল, কেন্দ্রীয় যুবলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আদিত্য নন্দী প্রমুখ। 

সভায় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, আওয়ামী লীগের সরকার মানুষকে স্বপ্ন দেখিয়ে স্বপ্ন বাস্তবায়ন করার যোগ্যতা রাখে। এই যোগ্যতা শুধু বঙ্গবন্ধু কন্যারই আছে। বর্তমান জটিল রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির কোনো নেতার রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা নাই। দক্ষতা ও সক্ষমতা নাই। না আছে খালেদা জিয়ার, না আছে তার গুণধর পুত্র তারেক জিয়ার। এই যোগ্যতা অর্জন করতে হলে দুর্নীতি পরিহার করতে হবে, রাষ্ট্র পরিচালনার দক্ষতা থাকতে হবে। দক্ষতা নাই বলে নেতিবাচক রাজনীতির দিকে বিএনপি ধাবমান। 

তিনি বলেন, কোনো বিদেশি প্রভুদের হস্তক্ষেপে বা নির্দেশনায় বাংলাদেশে নির্বাচন হবে না। সরকারও পরিবর্তন হবে না। প্রধানমন্ত্রী আজ অতুলনীয় জনপ্রিয়তা অর্জন করেছেন। এমন কোনো ক্ষেত্র ও গোত্রের মানুষ নাই যেখানে প্রধানমন্ত্রীর সেবার সুফল পৌঁছায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা