× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৭ বছর পর কারামুক্ত বিএনপি নেতা আবদুস সালাম পিন্টু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪ ১৩:০৮ পিএম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪ ১৩:১১ পিএম

১৭ বছর পর কারামুক্ত বিএনপি নেতা আবদুস সালাম পিন্টু

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু কারামুক্ত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

তাকে নিতে তার স্বজনরাসহ শতশত নেতা কর্মী কাশিমপুর কারাগারের সামনে উপস্থিত হন। এ সময় তাকে সবাই ফুলেল শুভেচ্ছা জানান।

২০০৮ সালের জানুয়ারিতে ‘২১ আগস্ট’ গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার হন পিন্টু। তখন থেকেই কারাগারে ছিলেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, কারাগার থেকে মুক্তি পেয়ে সরাসরি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যাবেন পিন্টু। পরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় অফিসে যাবেন।

জিয়াউর রহমানের মাজারে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুস সালাম পিন্টু ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সালে তিনি উপমন্ত্রীর দায়িত্ব পান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা