× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ত্রীর ভারতীয় শাড়ি পোড়ালেন রিজভী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪ ১৫:৩১ পিএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪ ১৬:০৩ পিএম

রুহুল কবির রিজভী প্রেস ক্লাবের সামনে ভারতীয় পণ্য বর্জন কর্মসূচিতে বক্তব্য শেষে তার স্ত্রীর ভারতীয় শাড়িতে আগুন দেন। ছবি : ফোকাস বাংলা

রুহুল কবির রিজভী প্রেস ক্লাবের সামনে ভারতীয় পণ্য বর্জন কর্মসূচিতে বক্তব্য শেষে তার স্ত্রীর ভারতীয় শাড়িতে আগুন দেন। ছবি : ফোকাস বাংলা

স্ত্রীর ভারতীয় শাড়ি রাস্তায় ছুঁড়ে ফেলে আগুনে পুড়িয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের পতাকা অবমাননার প্রতিবাদে এ প্রতিক্রিয়া দেখান তিনি।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রেস ক্লাবের সামনে ‘দেশীয় পণ্য, কিনে হও ধন্য’ শিরোনামে একটি সভায় ভারতীয় শাড়িতে তাকে আগুন দিতে দেখা যায়। এ সময় সঙ্গে ছিলেন নেতাকর্মী ও সমর্থকরা।

সভায় রিজভী বলেন, ‘ভারতীয় ভিসা বন্ধ করে বাংলাদেশ সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা একবেলা খেয়ে থাকব, তবুও মাথা নত করব না।’

যে শেখ হাসিনা গুম, খুন করেছে, ছাত্রদের রক্তে রাজপথ ভাসিয়েছে তাকে ভারত পছন্দ করে, কিন্তু বাংলাদেশকে পছন্দ করে না বলে মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

রিজভী বলেন, ‘ভারত যা বলবে তাই শুনবে- এমনটা শেখ হাসিনার মত দু-একজন থাকতে পারে। কিন্তু কোটি কোটি বাঙালির বিপক্ষে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা