প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪ ১৮:২৯ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৪ ২০:১০ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে বাসভবন যমুনায় প্রবেশ করেছে।
বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় পাঁচ সদস্যের প্রতিনিধি দলটি যমুনায় প্রবেশ করে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহম্মেদ।
দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান টুকু সিরাজগঞ্জ থাকায় বৈঠক উপস্থিত থাকতে পারেননি।