× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেটিক্যুলাস ডিজাইনের অংশ হিসাবেই ছাত্রদের মধ্যে বিভক্তি: জাসদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪ ২২:৪৯ পিএম

মেটিক্যুলাস ডিজাইনের অংশ হিসাবেই ছাত্রদের মধ্যে বিভক্তি: জাসদ

মেটিক্যুলাস ডিজাইনের অংশ হিসাবেই ছাত্রদের মধ্যে স্থায়ী বিভক্তি, বিভেদ, হিংসা, প্রতিহিংসা, শত্রুতা তৈরি করে দেওয়া হচ্ছে— এমনটি বলেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

সোমবার (২৫ নভেম্বর) জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি এক বিবৃতিতে এ কথা বলে দলটি।

বিবৃতিতে বলা হয়, ‘গত রবিবার ও সোমবার ঢাকার সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ, মাহবুবুর রহমান মোল্লা কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, টেক্সটাইল ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, অনেক হতাহত হওয়া, ধ্বংসযজ্ঞের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যে মেটিক্যুলাস ডিজাইনের অংশ হিসাবে জুলাই-আগস্টে সরকার উৎখাতের আন্দোলনে ছাত্রদের ব্যবহার করা হয়েছিল সেই মেটিক্যুলাস ডিজাইনের অংশ হিসাবেই অংশ ছাত্রদের মধ্যে স্থায়ী বিভক্তি, বিভেদ, হিংসা, প্রতিহিংসা, শত্রুতা তৈরি করে দেওয়া হচ্ছে; যেন ছাত্ররা নিকট ভবিষ্যতে আর ঐক্যবদ্ধ হতে না পারে, জবাবদিহিতা চাইতে না পারে, প্রশ্ন তুলতে না পারে, প্রতিবাদী আন্দোলন করতে না পারে।’

এতে আরও বলা হয়, ‘দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবিকে নস্যাৎ করতে ক্ষমতার চেয়ার থেকেই গৃহযুদ্ধের যে হুমকি দেওয়া হচ্ছে তারই অংশ হিসাবে ছাত্রদের ভাতৃঘাতী সংঘাত-সংঘর্ষে ঠেলে দেওয়া হচ্ছে।’

একই সঙ্গে ক্ষমতালোভীদের ষড়যন্ত্রের ফাঁদ থেকে বেড়িয়ে আসার জন্য ছাত্রসমাজের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা