× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪ ১৯:২৪ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪ ১৯:২৬ পিএম

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় মির্জা ফখরুলের নেতৃত্বে ৩ সদস্যদের একটি প্রতিনিধিদল গুলশানে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসভবনে যান।

জানা গেছে, প্রতিনিধিদলটি আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন- দলটির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

এছাড়া এদিন বেলা সাড়ে ১২টায় অস্ট্রিয়ার রাষ্ট্রদূত ড. ক্যাথারিনা উইজার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী সাক্ষাতে অস্ট্রিয়ার বাংলাদেশের কনস্যুলার তাজভীরুল ইসলাম উপস্থিত ছিলেন। যিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য।

চেয়ারপারসনের কার্যালয় জানায়, বিএনপি মহাসচিবের দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেছেন।

ক্যাথরিনা বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার রাষ্ট্রদূত হলেও দেশটি দূতাবাস নয়া দিল্লীতে। তিনি বাংলাদেশ ছাড়াও ভারতসহ দক্ষিণ এশীয় কয়েকটি দেশে অস্ট্রিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা