× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে বিএনপির নেতারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪ ১৪:০৪ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২৪ ১৪:০৬ পিএম

আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে বিএনপির নেতারা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) যান বিএনপি নেতারা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে সেখানে গিয়ে আহতদের চিকিৎসার অগ্রগতির খোঁজখবর নেন তারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও দলটির নেতাকর্মীরা আহতদের সঙ্গে দেখা করেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় দলটির পক্ষ থেকে আহতদের চিকিৎসায় পাঁচ লাখ টাকা অনুদান দেওয়া হয়।

বিএনপি ক্ষমতায় গেলে আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আহতরা চিকিৎসা পেলেও তারা তেমন আর্থিক সহযোগিতা পাননি। তাদের পরিস্থিতি এখনও ভালো নয়।’

কিছু আহতের চিকিৎসা দেশে সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানাচ্ছি।’

উল্লেখ্য ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের যথাযথ চিকিৎসা মিলছে না এবং সরকারের তরফে খোঁজ নেয়া হয় না-এমন অভিযোগ তুলেছেন আহতরা। এই অভিযোগ তুলে গতকাল বুধবার দুপুর ১টা থেকে বিক্ষোভ করেন শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীনরা। পরে তাদের সঙ্গে যুক্ত হন পাশের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউশনে ভর্তি আহতরাও।

এই বিক্ষোভ চলে মধ্যরাত পর্যন্ত। পঙ্গু হাসপাতালের সামনের সড়কে অবস্থান নেন তারা। পরে তাদের শান্ত করতে এদিন দিবাগত রাত আড়াইটায় সেখানে যান অন্তর্বর্তী সরকারের চারজন উপদেষ্টা ও প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন সহকারী। পরে দাবি পূরণের আশ্বাস দিলে প্রায় সাড়ে ১৩ ঘণ্টা পর সড়ক থেকে হাসপাতালে ফিরে যান বিক্ষুব্ধরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা