× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু গ্রেপ্তার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪ ২১:৫৬ পিএম

আপডেট : ১২ নভেম্বর ২০২৪ ০০:৫৮ এএম

সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু গ্রেপ্তার

বরগুনা-১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

শম্ভুর বিরুদ্ধে ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হতাহতের ঘটনায় মামলার আসামি তিনি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

তাকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরায় সানজিদ হোসেন মৃধা নামে এক যুবক গুলিতে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, গোলাম সরোয়ার টুকু ও বরগুনা-২ আসনের শওকত হাচানুর রহমানসহ ২৩১ জনের নামে মামলা করা হয়েছিল।

গত ১৫ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে সানজিদের বাবা কবির হোসেন মৃধা এ মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে উত্তরা পশ্চিম থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের আদেশ দেয়।

এ মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ধীরেন্দ্র দেবনাথ শম্ভু মামলার ১৯৩ নম্বর আসামি।

মামলায় অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ আগস্ট শেখ হাসিনার নির্দেশে উত্তরার ৩ নম্বর সেক্টরের রবীন্দ্র সরণিতে ৩০০/৪০০ জন গুলি চালায়। এতে সানজিদসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়। হাসপাতালে নিলে চিকিৎসক সানজিদকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন বরগুনা প্রতিবেদক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা