প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪ ০০:১৬ এএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৪ ১০:৪৫ এএম
জাতীয় নাগরিক কমিটির ঢাকা রাইজিং কর্মসূচির অংশ হিসেবে পল্লবী থানার ১৩৭ সদস্যবিশিষ্ট ‘থানা প্রতিনিধি’ কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এবং সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়।
জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
কমিটির ১৩৭ সদস্যের মধ্যে ১০ জন শহীদ পরিবারের রয়েছেন।
শহীদ পরিবারের ১০ সদস্য হলেন আবুল হাসান, সাইফুল হাসান বিপ্লব, মো. মহিউদ্দিন, এম এ রাজ্জাক, ইয়াসিন রহমান মিলন, তাহমিনা আকতার, সালমা বেগম, রাবেয়া সুলতানা, আবদুল মান্নান ও মো. সুমন।