প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪ ১৭:০১ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪ ১৭:৪৭ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে শনিবার (১০ নভেম্বর ) ছাত্রশিবিরের ঢাকা মহানগর পূর্ব শাখার সিরাত সেমিনার ও সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।
ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি আসিফ আব্দুল্লার সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আব্দুর মান্নান।