× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিরপেক্ষ নির্বাচন প্রশ্নে বিএনপি আপস করবে না : তারেক রহমান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪ ২১:১৬ পিএম

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪ ২১:৪২ পিএম

রাজধানীর কাকরাইলে কৃষক দলের প্রশিক্ষণে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রবা ফটো

রাজধানীর কাকরাইলে কৃষক দলের প্রশিক্ষণে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রবা ফটো


নিরপেক্ষ নির্বাচন প্রশ্নে বিএনপি কোনো আপস করবে না বলে ঘোষণা দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৯ নভেম্বর) বিকালে কৃষক দলের প্রশিক্ষণ কার্যক্রমের এক অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মীদের মাঠপর্যায়ে এই বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন তিনি।


রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মিলনায়তনে কৃষক দলের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ও আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, আমাদের স্পষ্ট বার্তা, নিরপেক্ষভাবে ভোট হতে হবে। এটার সঙ্গে কোনো কম্প্রমাইজ নেই। যদি এটি নিশ্চিত করা যায়, ইনশা আল্লাহ ধীরে ধীরে আমরা দেশের সমস্যার সমাধান, মানুষের সমস্যার সমাধান করতে সক্ষম হব। কাজেই এর সঙ্গে কোনো আপস নেই।

তিনি আরও বলেন, তোমার যাকে ইচ্ছা তুমি ভোট দাও, আমাকেও ভোট দেওয়ার দরকার নেই। তোমার ‍যাকে ইচ্ছা, তোমার বুদ্ধি-বিবেক, জ্ঞান দিয়ে তাকে ভোট দাও। কিন্তু ভোট হতে হবে সকাল-বিকাল। যাকে খুশি আমি ভোট দেব, নিশ্চিন্তে নিরাপদে ভোট দেব, এটার সঙ্গে কোনো কম্প্রমাইজ নয়, কোনো আপস নেই। এই মেসেজটা আপনাদের (নেতাকর্মী) নিয়ে যেতে হবে।


তারেক রহমান বলেন, ওই (দ্বাদশ নির্বাচন) ডামি নির্বাচন হবে না, নিশিরাতের (একাদশ নির্বাচন) নির্বাচন হতে পারবে না। দিনের আলোতে ভোট হতে হব, যাকে খুশি তাকে ভোট দেওয়ার স্বাধীনতা থাকতে হবে, নিরাপদে ভোট দেওয়ার স্বাধীনতা থাকতে হবে।
তারেক রহমান বলেন, দেশ, দেশের মানুষ এবং এদেশের জাতীয়তাবাদী শক্তি, এই তিনের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। এই ষড়যন্ত্র যে থেমে নেই সেটা আপনারা প্রতিনিয়তই পত্রপত্রিকার বিভিন্ন নিউজ ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন টেলিফোনের আলাপেও কমবেশি জানতে পারছেন। জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীদের বলব, ষড়যন্ত্র যে থেমে নেই, কথাটি প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তিনি আরও বলেন, আমরা যতক্ষণ পর্যন্ত দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে সক্ষম না হব, ততক্ষণ পর্যন্ত, একটি উদাহরণ দিয়ে বলি, আজকের এই বাজারমূল্যের যে সিন্ডিকেট তা ভাঙা সম্ভব হবে না। কারণ এটিকে যদি ভাঙতে হয়, দ্রব্যমূল্য পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের মধ্যে আনতে হয় তাহলে প্রকৃত জনপ্রতিনিধি দরকার; যারা মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। যেদিন এ রকম একটি সিস্টেম তৈরি করা সম্ভব হবে, সেদিনই বাজার পরিস্থিতি অনেকাংশে ধীরে ধীরে নিয়ন্ত্রণ করে নিয়ে আসা যাবে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে।


তিনি বলেন, একইভাবে শিক্ষা বলেন, শিল্প বলেন, দেশের যে ব্যবস্থার কথা বলেন না কেন, সেটাকে যদি উন্নত করতে হয়, দুর্নীতিকে যদি নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হয়, যেটার কথা বলেন, স্বাস্থ্য-শিক্ষা যেটারই উন্নত করতে চাই না কেন, জনগণের গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করতে না পারলে, জনগণের কাছে জবাবদিহি করে এরকম ব্যক্তিদের সামনে আনতে না পারলে কোনোভাবেই আমরা কিছু করতে পারব না।

 

ক্ষমতায় গেলে ফের খাল খনন

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের স্বার্থে নানা পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে তারেক রহমান বলেন, আগামীতে ইনশা আল্লাহ বিএনপি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করলে আমরা শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি ফের শুরু করব। এটি আমাদের শুরু করতে হবে কৃষকের পানির সুবিধার কারণে, রিজার্ভ ওয়াটারের কারণে।


পানির লেভেল নিচে নেমে গেছে, এটাও কিন্তু আমাদের বিপদের কারণ। এমন অনেক কারণেই আমাদের খাল খনন করতে হবে। পানির অভাবে ফসল উৎপাদন বাধাগ্রস্ত হয়। খাল খননের মাধ্যমে শহীদ জিয়া পানির ব্যবস্থা করে দিয়েছিলেন। যেখানে একটি ফসল হতো, সেখানে পানির কারণে দুটি হয়েছিল, দুটি ফসলের জায়গায় তিনটি হয়েছিল।



কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সাধারণ সম্পাদক (পদ স্থগিত থাকা) শহিদুল ইসলাম বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ বক্তব্য দেন।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা