× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অংশীদারিত্বমূলক রাষ্ট্রব্যবস্থা অপরিহার্য হয়ে পড়েছে: জেএসডি সাধারণ সম্পাদক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪ ২০:৫৭ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৪ ২০:৫৮ পিএম

অংশীদারিত্বমূলক রাষ্ট্রব্যবস্থা অপরিহার্য হয়ে পড়েছে: জেএসডি সাধারণ সম্পাদক

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন মনে করেন, অংশীদারিত্বমূলক রাষ্ট্রব্যবস্থা অপরিহার্য হয়ে পড়েছে।

তিনি বলেন, ‘ঔপনিবেশিক, অগণতান্ত্রিক, অসাংবিধানিক শাসন ব্যবস্থার বিপরীতে অংশগ্রহণমূলক রাজনৈতিক ব্যবস্থায় শ্রমজীবী-পেশাজীবী জনগোষ্ঠীর গণতান্ত্রিক অধিকারকে প্রসারিত করবে। শুধুমাত্র দলভিত্তিক গণতন্ত্র সমগ্র রাষ্ট্রীয় রাজনৈতিক ব্যবস্থাটিকেই জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলে।’

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সিপাহী-জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে জেএসডির আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

জেএসডি সাধারণ সম্পাদক আরও বলেন, ‘দলতান্ত্রিক শাসন ব্যবস্থার মডেল বাংলাদেশে অসংগতিপূর্ণ ও একপেশে হয়ে পড়েছে। এই গণতন্ত্রবিরোধী শাসন ব্যবস্থার কারণেই সাংবিধানিক ব্যবস্থা হুমকির মুখে পড়েছে।’

‘সর্বগ্রাসী দলীয় রাষ্ট্রব্যবস্থায় রাষ্ট্রই তখন দলের ভূমিকা গ্রহণ করে, যখন দলই সরকারের মুখপাত্র হয়ে যায়। ফলে প্রবল আগ্রাসী পার্টি রাষ্ট্রব্যবস্থা গড়ে ওঠে। গত ১৫ বছরে এর ভয়ংকর রূপ জাতি প্রত্যক্ষ করেছে,’ যোগ করেন তিনি।

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ঔপনিবেশিক রাষ্ট্রব্যবস্থা বিদায়ের এই যুগসন্ধিক্ষণ অংশগ্রহণমূলক রাজনৈতিক মডেলে অপরিহার্য হয়ে পড়েছে। ৭ নভেম্বরের লক্ষ্য ও উদ্দেশ্যকে ধারণ করে অংশীদারিত্বের মডেলকে হাজির করা হয়েছে। এর কোনো বিকল্প নেই।’

সভাপতির বক্তব্যে মোহাম্মদ সিরাজ মিয়া বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে তাকে কাজে লাগিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করার জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।’

জেএসডির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়ার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, স্থায়ী কমিটির সাবেক সদস্য নুরুল আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন, লোকমান হাকিম, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল তারেক, এস এম সামছুল আলম নিক্সন, কামাল উদ্দিন মজুমদার সাজু, কামরুল আহসান অপু, সুমন খান, এস এম মনিরুজ্জামান মনির, রফিকুল ইসলাম রাজা, মফিজুর রহমান বাবুল, সৈয়দ ওমর ফারুক সেলিম, ছাত্রলীগের আকবর হোসেন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা