× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাচিপের সম্মেলনে জোর করে লোক আনা হয়েছে : ড্যাব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২২ ২৩:২৭ পিএম

স্বাচিপের সম্মেলনে জোর করে লোক আনা হয়েছে : ড্যাব

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থিত  চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় সম্মেলনে অনেক চিকিৎসককে জোর করে যোগ দিতে বাধ্য করার অভিযোগ তুলেছে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

শুক্রবার (২৫ নভেম্বর) রাতে এক যৌথ বিবৃতিতে সংগঠনটি এই অভিযোগ তুলেছে।  এতে সাক্ষর করেছেন ড্যাবের দপ্তর সম্পাদক ডা. মো. ফখরুজ্জামান ফখরুল। 

বিবৃতিতে বলা হয়েছে, কোনো পেশাজীবি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট থাকা বা তাদের সম্মেলনে যোগদান করা বা না করা একজন চিকিৎসকের ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভর করে। কাউকে শাস্তিমূলক বদলি বা ভবিষ্যতে পদোন্নতি বঞ্চিত করার ভয় দেখিয়ে নিজেদের সংগঠনের সঙ্গে জোর করে সংশ্লিষ্ট রাখা সমীচীন নয়।

এতে বলা হয়েছে, ড্যাবের সিনিয়র নেতারা অনতিবিলম্বে এই ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড থেকে সরকারের আশীর্বাদপুষ্ট সংগঠনকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। নতুবা সচেতন চিকিৎসক সমাজকে সাথে নিয়ে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এই ধরনের অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। 

শুক্রবার (২৫ নভেম্বর) স্বাচিপের কেন্দ্রীয় সম্মেলন ছিল। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এই সম্মেলনে বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠান থেকে জোর করে লোক আনা হয়েছে বলে অভিযোগ বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা