× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাচিপের সভাপতি জামালউদ্দিন, মহাসচিব কামরুল হাসান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২২ ২০:৫৯ পিএম

স্বাচিপের নতুন সভাপতি ডা. জামালউদ্দিন চৌধুরী ও মহাসচিব কামরুল হাসান মিলন।

স্বাচিপের নতুন সভাপতি ডা. জামালউদ্দিন চৌধুরী ও মহাসচিব কামরুল হাসান মিলন।

আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন জামালউদ্দিন চৌধুরী। আর কামরুল হাসান মিলনকে মহাসচিব করা হয়েছে। 

শুক্রবার (২৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংগঠনটির সম্মেলন শেষে এই কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

অধ্যাপক ডা. জামালউদ্দিন চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মরত, ডা. কামরুল হাসান মিলন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত।

দীর্ঘ প্রায় সাত বছর পর মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী চিকিৎসকদের বৃহৎ এই সংগঠনটির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 

সম্মেলন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল নেতা-কর্মীদের মধ্যে। সকাল থেকেই সারা দেশে থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে উপস্থিত হন সমাবেশস্থলে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা