× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাষ্ট্রপতি ইস্যুতে কোনো হটকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না : ফখরুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪ ১২:৫২ পিএম

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪ ১৩:০৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে কোনো হটকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাংবিধানিক নিয়মে সবকিছু করতে হবে।   

রবিবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেরেবাংলা নগর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, স্থায়ী কমিটিতে আলোচনা করেই রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে সিদ্ধান্ত জানাবে বিএনপি। 

এ সময় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ারও আহ্বান জানান তিনি। 

৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক দিনের কর্মসূচি গ্রহণ করেছে যুবদল। রবিবার বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করে সংগঠনটি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এর পর দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন কর্মসূচির উদ্বোধন করবেন। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা