প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২২ ১৫:৫৫ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২২ ১৬:৩৬ পিএম
স্বাচিপের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বচিপ)-এর পঞ্চম সম্মেলন শুরু হয়েছে।
শুক্রবার (২৫ নভেম্বর) বিকাল ৩টার পরপরই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাচিপের সম্মেলনে উপস্থিত হন। এরপর সম্মেলন শুরু হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন শেখ হাসিনা।
শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পতাকা এবং স্বাচিপ সভাপতি ইকবাল আর্সনাল ও মহাসচিব এম এ আজিজ দলীয় পতাকা উত্তোলন করেন। পরে বেলুন ও পায়রা উড়িয়ে পঞ্চম সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রথমে থিম সং দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
ডিজিটাল পদ্ধতিতে স্বাচিপ কার্যালয়ের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বর্তমানে সারা দেশে স্বাচিপের সদস্য সংখ্যা ১৫ হাজারের বেশি। প্রতি পাঁচ বছর পরপর সংগঠনটির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা।
২০১৫ সালের ১৩ নভেম্বর স্বাচিপের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৯৯৩ সালে ২৪ ডিসেম্বর ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনকে সভাপতি করে স্বাচিপ প্রতিষ্ঠা হয়।