প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২২ ১৩:৪৮ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২২ ১৪:২৪ পিএম
ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন। ছবি : প্রবা
জামায়াতে ইসলামীর সদস্যদের (রুকন) গোপন ভোটে ২০২৩-২৪ সময়ের জন্য ঢাকা মহানগরী উত্তর শাখার আমির পুনর্নির্বাচিত হয়েছেন মুহাম্মদ সেলিম উদ্দিন।
শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় অনুষ্ঠিত মহানগরী উত্তরের মজলিসে শুরার বিশেষ অধিবেশনে অঞ্চল পরিচালকদের সম্মেলনে ডা. শফিকুর রহমান নির্বাচিত সিটি আমিরের শপথ কার্যক্রম পরিচালনা করেন।
এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলসহ অন্যরা।
সেলিম উদ্দিন ২০১৭ সালের শুরুতে জামায়াতের মহানগরী শাখা দুই ভাগ হওয়ার পর থেকে ঢাকা উত্তরের আমিরের দায়িত্ব পালন করে আসছেন। তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি।