× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫ আগস্ট ‘আওয়ামী ফ্যাসিবাদ পতন দিবস’ পালনের দাবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪ ১৯:২৩ পিএম

আপডেট : ২১ অক্টোবর ২০২৪ ১৯:৩৫ পিএম

২, ৩ ও ৭ মার্চের মর্যাদা সুরক্ষার দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে জেএসডি। প্রবা ফটো

২, ৩ ও ৭ মার্চের মর্যাদা সুরক্ষার দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে জেএসডি। প্রবা ফটো

আগামী বছর থেকে ৫ আগস্টকে ‘ফ্যাসিবাদ পতন দিবস’ বা ‘আওয়ামী ফ্যাসিবাদ পতন দিবস’ হিসেবে পালনে সরকারের প্রতি দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

সোমবার (২১ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবে সামনে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এই আহ্বান জানান। ২, ৩ ও ৭ মার্চের মর্যাদা সুরক্ষার দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে জেএসডি।

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘জাতির সংগ্রামের ইতিহাসকে খর্ব করলে, ঐতিহাসিক অর্জনকে অবজ্ঞা করলে, ভবিষ্যৎ রাষ্ট্র গঠনে বিঘ্ন সৃষ্টি হবে। জাতিরাষ্ট্রের সঠিক ইতিহাস জাতি বিনির্মাণের গুরুত্বপূর্ণ উপাদান। যার যার অবদানকে ইতিহাসে স্বীকৃতি দিয়ে মানুষের আকাঙ্ক্ষাভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রবর্তন করতে হবে। শাসনকাঠামো সংস্কারের মাধ্যমে নতুন এক বাংলাদেশ বিনির্মাণের সুযোগ অবশ্যই কাজে লাগাতে হবে।’

সমাবেশে দলের সিনিয়র সহসভাপতি তানিয়া রব মুক্তিযুদ্ধের ইতিহাসের মীমাংসিত বিষয় নিয়ে অপ্রোয়জনিয় বিতর্ক তৈরি না করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিও জানান তিনি।

জেএসডি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুল মান্নান মুন্সির সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেএসডি নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, অ্যাডভোকেট কে এম জাবির, অ্যাডভোকেট সৈয়দা ফতেমা হেনা, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন, নুরুল আকতার, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মতি, আবদুল্লাহ আল তারেক, কামরুল আহসান অপু প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা