× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংস্কার শেষে নির্বাচন আয়োজনের আহ্বান গণফোরামের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪ ১৮:৫১ পিএম

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪ ১৯:১৮ পিএম

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন।ছবি : ফোকাস বাংলা

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন।ছবি : ফোকাস বাংলা

নির্বাচন কমিশন পুনর্গঠন ও চলমান সংস্কার কাজ শেষ করে দ্রুত আগামী জাতীয় নির্বাচন দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে গণফোরাম।

শনিবার (১৯ অক্টোবর) গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে দলের ৯ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে তার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় সংলাপকালে এ আহ্বান জানান।

সংলাপ শেষে গণফোরামের সমন্বয়ক দলের চেয়ারম্যান মোস্তাফা মোহসীন মন্টু সাংবাদিকদের বলেন, ‘আমরা খুব দ্রুত নির্বাচন চাই। তবে কোনো নির্দিষ্ট তারিখ দেইনি। সংস্কার শেষ না করে নির্বাচন হলে (আগের মতো) একই অবস্থা হবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগে আমরা রাম হয়ে কাজ করি, নির্বাচনের পর রাবন হয়ে যাই।’

আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে দাবি জানিয়ে গণফোরামের এই নেতা বলেন, ‘এ জন্য নির্বাচন কমিশনে যোগ্য ব্যক্তি নিয়োগের জন্য সার্চ কমিটি বা যা যা প্রয়োজন তা করা উচিত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা