× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আস্থাভাজন জাতীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর চান অলি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২২ ১৫:৪৬ পিএম

অলি আহমদ। ছবি : প্রবা

অলি আহমদ। ছবি : প্রবা

দেশের মানুষের আস্থাভাজন ব্যক্তিদের দ্বারা গঠিত জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ। তিনি বলেন, নিত্যপণ্যের ক্রমবর্ধমান দাম ও সর্বোপরি বেকার সমস্যার কারণে সরকার ক্রমশ একঘরে হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর পূর্ব পান্থপথে এলডিপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই ভাষণ দেন।

অলি বলেন, হাজার হাজার বিরোধীদলীয় নেতাকর্মীকে হয়রানি করার জন্য আসামি করা হয়েছে। পুলিশের নির্যাতনের কারণে অনেকে নিজ গৃহে ঘুমাতে পারে না। কিছু কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারী অবৈধভাবে উপার্জিত অর্থ এবং তাদের নিজের স্বার্থ রক্ষার জন্য, অবৈধ সরকারকে নগ্নভাবে অবৈধ কর্মকান্ডে সাহায্য করে যাচ্ছে।

তিনি বলেন, ‘সরকার তাদের বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে বিরোধী রাজনৈতিক দলগুলিকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। আপাতদৃষ্টিতে মনে হয় খুব দ্রুত অর্থনৈতিক ধ্বংস এবং সংঘাতের দিকে জাতি এগিয়ে যাচ্ছে। এমতাবস্থায় সরকারকে শুভবুদ্ধির পরিচয় দিতে হবে। তাদের পক্ষে বর্তমান অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা নাই এবং অন্যদিকে রক্তপাত এড়ানো সম্ভব হবে কিনা জানি না।’

অলি মনে করেন, গত ১২ বছর ধরে গ্রামীণ অর্থনীতি সচল রাখার জন্য আওয়ামী লীগ সরকার উল্লেখযোগ্য তেমন কোনো প্রকল্প হাতে নেয়নি। তিনি মেগা প্রকল্পের সমালোচনা করেন। ২০টি মেগা প্রকল্প দেশের অর্থনীতি ধ্বংসের জন্য দারী বলে দাবি করেন অলি আহমদ। তিনি কুইক রেন্টাল প্ল্যান্টেরও সমালোচনা করেন।

আমদানি-রপ্তানি প্রসঙ্গে তিনি বলেন, ‘ডলারের অভাবে নিয়মিত আমদানি-রপ্তানি ব্যাহত হচ্ছে। অথচ ভারত থেকে নাচ-গান করার জন্য ডলার খরচ করে নুরা ফাতেহিকে আনা হয়েছে।’

রাশিয়া, চীন ও জাপান সরকারের সহায়তায় পরিচালিত প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, এসব প্রকল্পে অহেতুক সময় বৃদ্ধি, অদক্ষতা ও দুর্নীতির কারণে ক্রমাগতভাবে ব্যয় বৃদ্ধি পাচ্ছে। 

অলি অন্যান্য প্রসঙ্গে বলেন, ‘সরকারি অফিসগুলোয় ঘুষ ব্যতীত কোনো কাজ হয় না। চোরে না শোনে ধর্মের কাহিনি। সর্বোপরি মনুষত্ব বিলোপ হয়েছে। অর্ধমীদের কাছ থেকে ভাল কিছু আশা করা বোকামি।

‘দুর্নীতি ও টাকা পাচারের কারণে সমাজের অবকাঠামো ভেঙ্গে পড়েছে। স্বচ্চতা ও জবাবদিহিতা না থাকার কারণে বর্তমান সংকট সৃষ্টি হয়েছে এবং রিজার্ভ দ্রুত কমে যাচ্ছে। দেশ-বিদেশের কেউ এই সরকারের উপর আস্থা রাখতে পারেছে না। সুতরাং কোনো অবস্থাতেই বর্তমান সরকারের পক্ষে এই সংকট থেকে বের হয়ে আসা সম্ভব হবে না।’

সংবাদ সম্মেলনে এলডিপির প্রেসিডিয়াম সদস্য নেয়ামূল বশির, আওরঙ্গজেব বেলাল, এস এম মোর্শেদ, খায়রুল কবির পাঠান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা